1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের জাতীয় শোক দিবস সভায় তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ রবিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দেশের সরকারি সংস্থা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, প্রকৃতপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধিকার আদায়ের সংগ্রাম প্রতিষ্ঠিত করে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে দিয়েছিলেন একটি সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করার জন্য। বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর রাষ্ট্রের অসাম্প্রদায়িক চেতনাকে ভূলুণ্ঠিত করে ষড়যন্ত্রকারীরা।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হয়েছে এবং শুধু তাই নয়, বাংলাদেশ আজ বিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ উল্লেখ করে ড. হাছান বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেব -এটিই হচ্ছে আজ আমাদের প্রত্যয়।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ভাইস প্রেসিডেন্ট সুব্রত কুমার পালের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়, সিদ্ধেশরী সার্বজনীন পূজা পরিষদের সভাপতি জয়ন্ত কুমার দেব, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি সভাপতি অধ্যাপক ড. অসীম সরকার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ট্রাস্টি সভাপতি শ্যামল সরকার, প্রকৌশলী রতন কুমার দত্ত, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ট্রাস্টি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, শ্রীমতি রেখা রানী গুণ প্রমুখ সভায় যোগ দেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তির জন্য প্রার্থনা ও এ উপলক্ষে খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ