1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসহায় ফুটবল বাংলাদেশের, প্রথমার্ধেই হজম ৭ গোল টিভি ও অনলাইনে আজকের যত খেলা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার

প্রকল্পের নামে অহেতুক অর্থের অপচয় করা যাবে না : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৭৪ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্পের নামে সরকারি কর্মকর্তারা অহেতুক অর্থের অপচয় করতে পারবেন না। স্বচ্ছতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা সঠিকভাবে কাজ করে সোনার বাংলা গড়ব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করব।

আজ শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস ভবনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন

পরিকল্পনামন্ত্রী বলেন, জনগণের অর্থ ব্যবহারে আরো সতর্ক হতে হবে। এ বিষয়ে জনগণের নজর রয়েছে। জনগণের সম্পদ আমরা কিভাবে ব্যবহার করছি তা তারা গভীর নজরে রেখেছে। তাই টাকা ব্যবহারে আরো সতর্ক হতে হবে।

মান্নান বলেন, করোনা হোক বা না হোক, জনগণের অর্থ-সম্পদ আমাদের কাছে আমানত হিসেবে আছে। এর ব্যবহারে আপনাদের কী বলবো, বলে শেষ করা যাবে না যে, আমাদের সচেতন হতে হবে। আমরা ব্যয় করবো, যত ব্যয় তত লাভ। এটা সত্যি। অর্থনীতির শিক্ষাই তাই। কিন্তু ব্যয় হতে হবে প্রকৃত ব্যয়, প্রয়োজনীয় ব্যয়। এদিকে আমি আপনাদের নজর আকর্ষণ করবো।

বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি দুই বার দেখা করেছি। তিনি আমাদের চাকরি দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে ২-৩ মিনিটের কথা আমার জীবনে বড় অভিজ্ঞতা যা কখনও ভুলতে পারবো না। বঙ্গবন্ধু মানে বিরাট ব্যপার তিনি কোটি কোটি মানুষের নেতা। বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করা কথা বলা মানে বিশাল ব্যাপার।

তিনি স্মৃতি উল্লেখ করে বলেন, যখন দেখা করেছিলাম তখন তোফায়েল সাহেব (সাবেক বাণিজ্যমন্ত্রী) ছিলেন। আমার মনে প্রাণে বঙ্গবন্ধু। চিন্তা ও ধ্যান ধারনায় বঙ্গবন্ধুকে স্মরণ করি। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই বঙ্গবন্ধুকে অনুসরণ ও অনুকরণ করি। বঙ্গবন্ধু কোমল হৃদয়ের মানুষ ছিলেন তারপরও উনাকে দূর থেকে দেখলেই বুক কাঁপতো।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা আকতার, বিবিএস উপ-মহাপরিচালক (ডিডিজি) ঘোষ সুবব্রতসহ অন্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্যময় জীবন নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ