1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

শোক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম অবমুক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট,উদ্বোধনী খাম এবং একটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন।

প্রধানমন্ত্রী আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে তার সরকারি বাসভবন গণভবনে একটি অনুষ্ঠানে ১৮ টি স্ট্যাম্প (প্রতিটি পাঁচ টাকা) সম্বলিত একটি ৯০ টাকা মূল্যমানের স্ট্যাম্প শিটলেট, ১০ টাকা ও ১০০ টাকা মূল্যের দুটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের একটি ডেটা কার্ড উন্মোচন করেন। এ উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বঙ্গবন্ধুর ছাত্রত্ব পুনর্বহাল স্মরণে একটি ১০ টাকার ডাকটিকিট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেছেন। তিনি এই উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে অংশ নেওয়ার জন্য বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ৬১ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সিদ্ধান্তে ২০১০ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রাবস্থা পুনর্বহাল করে।

ছাত্রত্ব পুনর্বহাল করার সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৪৯ সালে বঙ্গবন্ধুকে বহিষ্কার করার বিষয়টিকে ‘অগণতান্ত্রিক ও অন্যায্য’ বলে অভিহিত করে।

এ ছাড়া প্রধানমন্ত্রী গণহত্যা দিবস ২০২০ (২৫ মার্চ) এবং জাতীয় স্বাধীনতা দিবস ২০২০ (২৬ মার্চ) উপলক্ষে যথাক্রমে দুটি পৃথক ১০ টাকা মূল্যের ডাক টিকিট, ১০ টাকা মূল্যের দুটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের দুটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন। এ উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহরও ব্যবহৃত হয়।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডা. আহমদ কায়কাউস, পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব ইহসানুল করিম ও বাংলাদেশ ডাকঘরের মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক ছবি সম্বলিত ১০০ স্মারক ডাকটিকিটের একটি বিশেষ অ্যালবাম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ ছাড়া, মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর কাছে ২০ টাকার স্মরণিকা শিট, ১০ টাকার উদ্বাধনী খাম, এবং ৫ টাকার ডেটা কার্ড তুলে দেন যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট অবমুক্ত করা হয়েছিল।

স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডেটা কার্ড আগামীকাল থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে এবং পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলি থেকে সংগ্রহ করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ