1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে জাতীয় ক্রিকেট দল

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৫৭ Time View

জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিক সময়সূচি জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র পক্ষ থেকে। সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।
জাতীয় দলের পাশাপাশি একই সময়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ হাইপারফরম্যান্স দল।
আজ বুধবার সংবাদমাধ্যমে সফরের সময়সূচি নিশ্চিত করেন বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এই সফরে তিন ম্যাচের একটি টেস্ট ও তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি শুরু হবে আগামী ২৪ অক্টোবর থেকে।
টেস্ট সিরিজ শুরু হতে দেরি হলেও এক মাস আগেই লঙ্কায় পাড়ি জমাবে বাংলাদেশ দল। করোনা ঝুঁকি এড়াতে সেখানে গিয়ে কোয়ারেন্টাইন পালন করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিকে, শ্রীলঙ্কা সফরের জন্য শিগগিরই ২৪ সদস্যের এইচপি দল ঘোষণা করবে বিসিবি। শ্রীলঙ্কান এইচপি ইউনিটের সঙ্গে সিরিজ রয়েছে তাদের।
তার আগে জাতীয় দলের অনুশীলনে সহায়তা করাই হবে বাংলাদেশ এইচপি খেলোয়াড়দের মূল কাজ। তারা দেশেও ফিরবে জাতীয় দলের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ