1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

অসৌজন্যমূলক আচরণ : স্টুয়ার্ট ব্রডকে শাস্তি দিলেন বাবা ক্রিস ব্রড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৫৪ Time View

ইংল্যান্ডে ক্রিকেট ফেরার সঙ্গে সঙ্গে দারুণ একটা ঘটনা ঘটে চলেছে। মাঠে বল হাতে গতির ঝড় তুলছেন স্টুয়ার্ট ব্রড, আর ম্যাচ রেফারি হিসেবে সব কিছু খেয়াল রাখছেন তাঁর বাবা ক্রিস ব্রড। মাঠে অসৌজন্যমূলক আচরণ করলে ক্রিকেটারদের শাস্তি পেতেই হবে। আর এই শাস্তিটা ঘোষণা করেন ম্যাচ রেফারি। আইনের চোখে সবাই সমান। তাই বাবা ম্যাচ রেফারি হলেও পার পেলেন না ইংলিশ গতি তারকা।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস চলার সময় ইয়াসির শাহকে আউট করে আগ্রাসন প্রকাশ করতে গিয়ে বাজে মন্তব্য করে বসেন স্টুয়ার্ট ব্রড। এতে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদের লঙ্ঘন হয়েছে। যে কারণে ব্রডকে শাস্তি পেতেই হতো। এবার সেই শাস্তি ঘোষণা করেছেন তাঁর বাবা। স্টুয়ার্টের ম্যাচ ফির ১৫ ভাগ জরিমানা করা হয়েছে। জুটেছে ১টি ডিমেরিট পয়েন্ট। স্টুয়ার্ট ব্রড তাঁর ওপর আনীত অভিযোগ মেনে নিয়েছেন, ফলে নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজ দিয়েই প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে বাবা-ছেলের এক ম্যাচে উপস্থিতির ঘটনা ঘটে। এরপর ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্টেও ম্যাচ রেফারি ছিলেন ক্রিস ব্রড। করোনাভাইরাসের কারণে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্থানীয় আম্পায়ারদের নিয়েই ম্যাচ পরিচালনার আইন করেছিল। ফলে ইংল্যান্ডে অনুষ্ঠিত সিরিজগুলোতে স্বাগতিক আম্পয়াররাই দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ