1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

২৫ আগস্ট পর্যন্ত চলবে ভার্চুয়াল চেম্বার জজ আদালত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আগামী ২৫ আগস্ট পর্যন্ত আপিল বিভাগের চেম্বার আদালতে ভার্চুয়াল বিচার কাজ চলবে। বিচারপতি মো. নুরুজ্জামানকে ওই আদালতে বিচারকাজ পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল শনিবার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভুঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং শারীরিক উপস্থিতি ছাড়া প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান আগামী ১২, ১৮ ও ২৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
ছুটির দিনেও বসল ভার্চুয়াল আপিল বিভাগ
সাপ্তাহিক ছুটির দিন গতকাল শনিবার সকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা করছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে মো. ফজলুল হক সরদার বনাম গ্রামীণফোন লিমিটেড নামে একটি দেওয়ানি আপিল শুনানির জন্য ছিল। গতকাল এ মামলাটির শুনানি আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ