1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

কাল থেকে শুরু হচ্ছে একাদশে ভর্তির আবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

আগামীকাল রবিবার (৯ আগস্ট) থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে। এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না। শিক্ষার্থীরা ১০টি কলেজ পছন্দ করতে পারবে। আবেদনের ক্রমানুসারে কলেজ নিশ্চিত করবে আন্তঃশিক্ষা বোর্ড।

গত মে মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা প্রকাশ হয় ৩১ মে। এবারের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। করোনার প্রাদুর্ভাবের কারণে এসএসসির ফল প্রকাশের পরও ভর্তি কার্যক্রম শুরু করতে পারছিল না আন্তঃশিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় অনলাইনে একাদশে ভর্তির কার্যক্রম শুরুর দিনক্ষণ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়।

আবেদন করতে হবে যেভাবে
www.xiclassadmission.gov.bd- এ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এর আগে শিক্ষার্থীকে তার এসএসসি ও সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদনের জন্য ১৫০ টাকা ফি জমা দিতে হবে টেলিটক/রকেট/শিওরক্যাশের মাধ্যমে।

একদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অনলাইনে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। তবে একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/গ্রুপে আবেদন করা যাবে। আবেদনের জন্য ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। এ অর্থ নগদ/সোনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/শিওর ক্যাশ/রকেটের মাধ্যমে সার্ভিস চার্জসহ প্রদান করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ