1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

পুতিন-পেরেস আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুন, ২০১২
  • ১৫৪ Time View

ইসরায়েল-রাশিয়ার দ্বিপাক্ষিক আলোচনায় ইরানের পরমাণু অস্ত্র তৈরী প্রতিহতকরণে রাশিয়াকে সহায়তা করতে জোরালো অনুরোধ করেছে ইসরায়েল।

সোমবার ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেসের আমন্ত্রণে নেতানিয়া শহরে রেড আর্মি স্মৃতিসৌধ উদ্বোধন উপলক্ষে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ অনুরোধ করেন পেরেস। এ সময় পেরেস ইরানের পরমাণু অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট পুতিনও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে নিজেদের আন্তরিকতা ব্যক্ত করেন। তবে ইরানের ব্যাপারে সরাসরি কোন মন্তব্য করা থেকে বিরত থাকেন পুতিন।

আরব-ইসরায়েলের মধ্যকার পুরনো দ্বন্দ্ব নিরসনে আবার আলোচানা শুরু করার প্রতিও বিশেষভাবে গুরুত্বারোপ করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তার মতে, শুধুমাত্র আলোচনার মাধ্যমেই এ অচলাবস্থা নিরসন করা সম্ভব।

মত বিনিময়ের সময় রাশিয়ার মিউজিয়াম অব টলারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট পেরেসকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান পুতিন।

সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনা শেষে জ্বালানি, কৃষি, ওষুধ ও মহাকাশ শিল্পসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করার অভিপ্রায় প্রকাশ করেন পুতিন।

প্রেসিডেন্ট পুতিনের সফরসঙ্গী রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সির প্রধান ভ্লাদিমির পপোভকিন বলেন, ২০১৩ সালে রাশিয়া তার গ্লোনাস উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার একটি স্টেশন ইসরায়েলেও স্থাপন করতে পারে।

জানা যায়, ইসরায়েল সফর শেষে মঙ্গলবার ফিলিস্তিন এবং জর্ডানেও সফর করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ