1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

ঈদে কারাগারে বন্দিদের বিশেষ খাবার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজস্ব ওয়ার্ডে জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ঈদ উপলক্ষে তাদের দেওয়া হয়েছে বিশেষ খাবার। তবে করোনাভাইরাস সতর্কতায় স্বজনদের সঙ্গে বন্দিদের দেখা-সাক্ষাৎ রোজার ঈদের মতো এবারো বন্ধ আছে।

আজ শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে এ চিত্র দেখা যায়।

দুপুরে বন্দিদের জন্য থাকছে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ। রাতে থাকবে পোলাও, মুরগী, গরুর মাংস, মিষ্টি ও সর্বশেষ পান সুপারি। ঈদ উপলক্ষে বন্দিদের ৩০০ গ্রাম করে মাংস দেওয়া হবে। প্রতি সপ্তাহে বন্দিদের যে মাংস দেওয়া হয় সেটা থেকে ঈদ উপলক্ষে দ্বিগুণ দেয়া হচ্ছে।

করোনাভাইরাসের সতর্কতার কারণে কারাগারে স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আগের নিয়মেই বন্দিরা তাদের স্বজনদের সাথে মোবাইলে কথা বলতে পারবেন। দেখা-সাক্ষাৎ রোজার ঈদের মতো এবারো বন্ধ আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ