1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

২৪ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণের কোরবানির বর্জ্য অপসারণ : তাপস

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৩৯ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের (ডিএসসিসি) কোরবানির বর্জ্য অপসারণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তাপস বলেন, দুপুর দুইটা থেকে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। এরপর থেকে নগরীর সব বর্জ্য অপসারণ করা হবে। এজন্য সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে।

ডিএসসিসি মেয়র বলেন, কোরবানির পরে যে বর্জ্য তা দুপুর ২টা সম্পূর্ণরূপে অপসারণ করা হবে। ইনশাল্লাহ এ সময়ের মধ্যে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে পারবো।

তিনি জানান, রাত ১২টা এক মিনিট থেকে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে হাট কেন্দ্রীক সব বর্জ্য অপসারণ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ