1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ

করোনা অনেকটাই নিয়ন্ত্রণে বলে আত্মতুষ্টিতে ভোগা যাবে না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৩৯ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নিরলস শ্রম, মানবিক নেতৃত্ব ও দক্ষতার কারণে অন্যান্য দেশের তুলনায় আমাদের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগা চলবে না। যেকোনো সময়ে তা অবনতির দিকে যেতে পারে।

আজ বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেছেন, চলমান শুদ্ধি অভিযান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবিড় মনিটরিংয়ে স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা কমে এসেছে এবং জনগণের মাঝে আবারও আস্থা সুদৃঢ় হচ্ছে। মানুষের দুর্দশায় পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়াই আওয়ামী লীগের ৭ দশকের ঐতিহ্য বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কাদের বলেন, করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা এবং বন্যাদুর্গত মানুষের কল্যাণে দলীয় নেতাকর্মীদের মানবিক অংশগ্রহণ অব্যাহত আছে। দেশের প্রতিটি অর্জনের সাথে যেমন রয়েছে আওয়ামী লীগ, তেমনই দেশের প্রতিটি দুর্যোগ-সংকটেও জনমানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ।

তিনি বলেন, করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, নগদ অর্থ, চিকিৎসা সহায়তা, সুরক্ষাসামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

তিনি আরো বলেন, দেশের এক-তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত। দুর্গত মানুষের জন্য রান্না করা খাবারসহ মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। এভাবেই গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও আস্থার ঠিকানায় পরিণত হয়েছে ঐতিহ্যেবাহী রাজনৈতিক সংগঠনটি।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ও উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ