1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ

পাসপোর্ট ও আনসারে নতুন ডিজি, চা বোর্ডে চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৯ Time View

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ চা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন পাসপোর্টের ডিজিকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করেছে। একই আদেশে মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করতে বলা হয়েছে।

এ ছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। আর বাংলাদেশে চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল মো. জহিরুল ইসলামকে দায়িত্ব দিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ