1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ

খেটে খাওয়া মানুষের কথা বলতেন ইসরাফিল : রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪১ Time View

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ সোমবার (২৭ জুলাই) শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘শ্রমিক রাজনীতি দিয়েই তার রাজনীতিতে পদার্পণ। তিনি সংসদে সব সময় খেটে খাওয়া সাধারণ মানুষের কথা তুলে ধরতেন। তার মৃত্যুতে দেশ একজন প্রতিশ্রুতিশীল ও নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতাকে হারাল।’
রাষ্ট্রপতি তার মরহুমের রুহের মাগফেরাত করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ইসরাফিল আলম সোমবার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম নওগাঁ-৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ