1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ

করোনায় কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪১ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সদ্য সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিগ্রেডিয়ার জেনারেল শহীদুল্লাহ বেশ কয়েক দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে তাকে বদলি করা হয়।

বদলির আগে তিনি তৎকালীন স্বাস্থ্য সচিবকে লেখা এক চিঠিতে স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সংঘবদ্ধ ঠিকাদার চক্রের অপতৎপরতা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন লিখেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ