1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বিটিসিএলের ৭৭ হাজার টেলিফোন লাইন ফের সচল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুন, ২০১২
  • ১২৮ Time View

রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ভবনে সোমবার ভোরের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ৮০ হাজার টেলিফোন সংযোগের মধ্যে ৭৭ হাজারই মেরামত করে ফের সচল করা হয়েছে। বাকি ৩ হাজার সংযোগও মঙ্গলবার বিকেলের মধ্যেই সচল করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিটিসিএল কর্তৃপক্ষ।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন পাঁচজন কর্মচারী। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম জানান, এ দুর্ঘটনার ফলে সরবরাহ লাইন ও বৈদ্যুতিক তার পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির পাশাপাশি ৮০ হাজার টেলিফোন সংযোগ বিকল হয়ে যায়। দ্রুত লাইন মেরামত করে এর মধ্যে ৭৭ হাজার সংযোগই সচল করা সম্ভব হয়েছে।

তিনি জানান, বাকি ৩ হাজার সংযোগের তার মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় সেগুলো বর্তমানে বিকল রয়েছে। সেগুলোও মঙ্গলবার বিকেলের মধ্যে সচল করা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফায়ার সার্ভিস জানায়, ভোর সোয়া পাঁচটার দিকে বিটিসিএল ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর, তেজগাঁও ও মোহাম্মদপুর থেকে ৮টি ইউনিট সেখানে যায়। সকাল সাড়ে সাতটায় তারা আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে সরবরাহ লাইন ও বৈদ্যুতিক তার পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয় বলে জানা গেছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ