1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

যেভাবে আজ মাঠে প্রবেশ করতে হলো মুশফিকদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৫০ Time View

করোনাভাইরাসের কারণে চার মাস স্থগিত থাকার পর আজ থেকে বাংলাদেশের ক্রিকেট কার্যক্রম শুরু হলো। করোনার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৈরি করা নতুনত্বের মধ্যে অনেক নতুন কিছুই খুঁজে পেয়েছে খেলোয়াড়রা। মোট নয়জন খেলোয়াড় আজ দেশের চারটি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন করেন। প্রথম দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঘাম ঝড়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, মিডল-অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও পেসার শফিউল ইসলাম।

এর আগে খেলোয়াড়দের জন্য অনুশীলন সূচি পাঠিয়েছিলে বিসিবি এবং খেলোয়াড়দের এটি মেনে চলতে বলা হয়েছে। মিরপুরের দুই নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করেন খেলোয়াড়রা। স্টেডিয়ামে গিয়ে মোহাম্মদ মিথুন দেখতে পান গেটটি বন্ধ। সেখান থাকা নিরপত্তাকর্মী তাকে পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলেন। যেখানে তার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা এবং তার হাতে স্যানিটাইজ করা হয়। শুধুমাত্র মিথুন নয়, মুশফিকুর ও শফিউলকেও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে।

সকাল ১১টায় স্টেডিয়ামে প্রবেশ করেন শফিউল। আপতত তাকে বোলিং করার অনুমতি দেয়নি বিসিবি। তারা যে গাড়িগুলো নিয়ে এসেছিল, সেগুলোও ভালোভাবে স্যানিটাইজ করা হয়। মিরপুরে মুশফিক অ্যান্ড কোংকে যে প্রক্রিয়ায় মাঠে প্রবেশ করতে হয়েছিল, অন্য ভেন্যুতেও অন্য সব খেলোয়াড়দের সেভাবে প্রবেশ করতে হয়েছে। খেলোয়াড়দের সাথে স্টেডিয়ামে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি, খেলোয়াড়দের অনুশীলন কভার করতে এসে অন্য জায়গায় অবস্থান করেছেন সাংবাদিকরা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সূচি ছিল অফ-স্পিনার নাইম হাসানের। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলনে নামতে পারেননি নাসুম।

মিরপুরে তিন খেলোয়াড়ের অনুশীলন দেখভাল করেছেন বিসিবির প্রশিক্ষক তুষার কান্তি হাওলাদার। ব্যাটিং অনুশীলনের জন্য বোলিং মেশিনে বল দেয়ার জন্য সেখানে অল্প সংখ্যক মানুষ ছিল এবং সকলেই সামাজিক দূরত্ব বজায় রাখেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘আমরা সকল স্বাস্থ্য বিধি মেনে চলার চেষ্টা করছি এবং খেলোয়াড়দের সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব মানা হয়েছে। খেলোয়াড়সহ অন্যান্যরাও নিয়মগুলো অনুসরণ করেছেন। আশা করছি, আমরা এই পরিকল্পনা অব্যাহত রাখব। কারণ খেলোয়াড়দের সুরক্ষা ও স্বাস্থ্য বিধি নিয়ন্ত্রন করাই আমাদের প্রথম লক্ষ্য।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ