1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

শাহজালালে ৯২ লাখ টাকার স্বর্ণসহ একজন আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪৫ Time View

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৮৫০ গ্রাম ওজনের ১৬টি সোনার বারসহ সৌদি ফেরত একজনকে আটক করেছে ঢাকা কাস্টম। উদ্ধারকৃত এসব সোনার দাম প্রায় সাড়ে ৯২ লাখ টাকা।

গতকাল শনিবার বিকেলে সৌদি আরবের জেদ্দা থেকে আসা মোহাম্মদ জসিম নামের ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. শরীফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেল সাড়ে ৫টায় জেদ্দা থেকে আসা ফ্লাইটের যাত্রী মোহাম্মদ জসিমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করে চারটি প্রসাধন সামগ্রীর কৌটায় বিশেষ কৌশলে লুকানো ১৬টি সোনার বার পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ