1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

‘করোনার মধ্যেও উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৬ Time View

‘করোনার মধ্যেও বর্তমান সরকার দেশের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। সরকারের সঠিক সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ করোনার প্রাথামিক পর্যায় কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।’

আজ শনিবার (১৮ জুলাই) সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বোচাগঞ্জ উপজেলাধীন উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন, মিলনায়তন, রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, যেখানে একটি পিসিআর মেশিন দিয়ে আমরা শুরু করেছিলাম সেখানে সারা দেশে ৬০টি মেশিন স্থাপন করা হয়েছে। করোনা হলেই হাসপাতালে যেতে হবে এমন কথা নেই, বাড়িতে থেকেই এর চিকিৎসা সম্ভব। তিনি বলেন, করোনায় বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানরা দিশেহারা, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিনের জন্যও বিভ্রান্ত হননি। সাহসিকতার সঙ্গে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীরা ছাড়া আর কাউকে মাঠে দেখা যায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছবি তোলার জন্য রাজনীতি করে না, দেশমাতৃকার জন্য রাজনীতি করে। তিনি বলেন, আমরা দেখেছি যখন দুইমাস সাধারন ছুটি ছিল, তখন শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ পাশে দাাঁড়িয়েছে। আমেরিকা, ইতালিসহ বিভিন্ন দেশে করোনায় মৃতদের গণকবর দেওয়া হয়েছে সেখানে আমেদের দেশে ধর্মীয় অনুশাসন মেনে দাফন ও সৎকার করা হয়েছে। করোনায় দেশের একজন কর্মহীন মানুষও না খেয়ে থাকেনি, প্রত্যেক মানুষের কাছে সরকারি ত্রাণ পৌঁছে গেছে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ