1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

দায়িত্ব পালনে স্কাউটদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুন, ২০১২
  • ১০৭ Time View

যে কোনো দায়িত্ব পালনে স্কাউটদের প্রস্তুত থাকতে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে রোববার সকালে স্কাউটসের শাপলা কাব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কাউটদের ‘মানুষের মতো মানুষ’ হওয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, “যে কোনো দায়িত্ব পালনে তোমাদের প্রস্তুত থাকতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “তোমরাই তো ভবিষ্যৎ। তোমরাই ভবিষ্যতে দায়িত্ব দেবে। আমরা তোমাদের সেভাবে গড়ে তুলতে চাই। তোমাদের মধ্যে থেকেই কেউ প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপতি, কেউ প্রকৌশলী, আবার কেউ বা চিকিৎসক হবে।”

“সচেতনতামূলক কাজ করতে হবে। সমাজে যেন অসামাজিক কাজ না হয়। আমরা চাই, আমাদের ছেলে-মেয়েরা সুন্দরভাবে গড়ে উঠুক”, যোগ করেন তিনি।

গণভবণে এই অনুষ্ঠানে ২৫১ জনকে স্কাউটসের সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে কাব শাপলা পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী ২০ জনের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে, শেখ হাসিনা স্কাউটস ক্যার্নিভালের উদ্বোধন করেন এবং স্কাউটসের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন।

প্রধানমন্ত্রী তার বক্তৃতার শুরুতেই উপস্থিত স্কাউটদের বলেন, “তোমরা গণভবণে ইচ্ছামতো ঘুরবে। গাছে ফল আছে, ছিড়ে খাবে।”

অটিস্টিক ও প্রতিবন্ধীদের অবহেলা না করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যাদের দুর্বলতা আছে, তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।”

বাংলাদেশ স্কাউটসের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, স্কাউটসের জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ এবং স্কাউটসের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন ভূঁইয়াও বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ