1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন

দায়িত্ব পালনে স্কাউটদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুন, ২০১২
  • ১৩২ Time View

যে কোনো দায়িত্ব পালনে স্কাউটদের প্রস্তুত থাকতে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে রোববার সকালে স্কাউটসের শাপলা কাব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কাউটদের ‘মানুষের মতো মানুষ’ হওয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, “যে কোনো দায়িত্ব পালনে তোমাদের প্রস্তুত থাকতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “তোমরাই তো ভবিষ্যৎ। তোমরাই ভবিষ্যতে দায়িত্ব দেবে। আমরা তোমাদের সেভাবে গড়ে তুলতে চাই। তোমাদের মধ্যে থেকেই কেউ প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপতি, কেউ প্রকৌশলী, আবার কেউ বা চিকিৎসক হবে।”

“সচেতনতামূলক কাজ করতে হবে। সমাজে যেন অসামাজিক কাজ না হয়। আমরা চাই, আমাদের ছেলে-মেয়েরা সুন্দরভাবে গড়ে উঠুক”, যোগ করেন তিনি।

গণভবণে এই অনুষ্ঠানে ২৫১ জনকে স্কাউটসের সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে কাব শাপলা পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী ২০ জনের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে, শেখ হাসিনা স্কাউটস ক্যার্নিভালের উদ্বোধন করেন এবং স্কাউটসের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন।

প্রধানমন্ত্রী তার বক্তৃতার শুরুতেই উপস্থিত স্কাউটদের বলেন, “তোমরা গণভবণে ইচ্ছামতো ঘুরবে। গাছে ফল আছে, ছিড়ে খাবে।”

অটিস্টিক ও প্রতিবন্ধীদের অবহেলা না করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যাদের দুর্বলতা আছে, তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।”

বাংলাদেশ স্কাউটসের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, স্কাউটসের জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ এবং স্কাউটসের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন ভূঁইয়াও বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ