1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

ডা. সাবরিনার মামলা ডিবিতে স্থানান্তর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪০ Time View

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সাটিফিকেট প্রদান জালিয়াতির সাথে জড়িত মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনাকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি-মিডিয়া) উপকমিশনার ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার দুপুরে সাবরিনাকে আটক করা হয় এবং মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরে সোমবার আদালত সাবরিনার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ডা. সাবরিনার স্বামী আরিফুল চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে জাল কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট তৈরির অভিযোগে তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল।

এ মামলায় ডা. সাবরিনার স্বামী আরিফুল চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজিনা পাটোয়ারীসহ গুলশানের কনফিডেন্স টাওয়ারের জেকেজি হেলথকেয়ারের অফিস থেকে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

করোনার ভুয়া রিপোর্ট প্রদানের কেলেঙ্কারি প্রকাশিত হওয়ায় আলোচনায় আসেন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী।

প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ