1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

‘ডিজিটাল হাট’ থেকে গরু কিনলেন ৩ মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৪০ Time View

কোরবানির পশু ঘরে বসে কিনতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে উদ্বোধন করা হলো ‘ডিজিটাল হাট’। আজ শনিবার উদ্বোধনের পরপরই ‘ডিজিটাল হাট’ থেকে গরু কিনেছেন তিন মন্ত্রী।

ডিজিটাল এ হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। উদ্বোধনের পর অনলাইনে গরু কেনেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের গরুর মূল দাম এক লাখ ২৮ হাজার ৬০০ টাকা। বাসায় পৌঁছানো, গরু জবাইসহ অন্যান্য খরচ মিলিয়ে এই গরুর দাম পড়েছে এক লাখ ৬০ হাজার ২৩ টাকা।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এক লাখ টাকা দিয়ে একটি গরু ক্রয় করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ৭৯ হাজার ৯০০ টাকা দিয়ে একটি গরু কেনেন। অন্যান্য চার্জসহ গরুর দাম পরে এক লাখ ১২২ টাকা।

ডিজিটাল হাটে শুধু পশুই কেনা নয়, রয়েছে দক্ষ কসাই দিয়ে কোরবানি করিয়ে নিজের কিংবা আত্মীয়ের বাসায় মাংস পৌঁছে দেওয়ার সুযোগ। তবে এতে পশু জবাই ও অন্যান্য প্রক্রিয়ায় গরুর মূল দামের সঙ্গে আরো ২৩ শতাংশ ও বাসায় পৌঁছানোর জন্য ঢাকার মধ্যে ১৫০০ টাকা চার্জ দিতে হবে।

উল্লেখ্য, আজ থেকে যে কেউ যেকোনো সময় https://http://digitalhaat.net/ এ ঠিকানা থেকেই কোরবানির পশু কিনতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ