1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ফুটবলার জ্যাক চার্লটনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫৫ Time View

ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতা ফুটবলার জ্যাক চার্লটন আর নেই। শুক্রবার কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যু হয়েছে বলে শনিবার এক বিবৃতিতে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত্যুকালে চার্লটনের বয়স হয়েছিল ৮৫ বছর। ব্লাড ক্যানসারে ভুগছিলেন তিনি।

জ্যাক চার্লটন ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ী দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ববি চার্লটনের ভাই। চার্লটন ভাইয়ে নৈপুণ্যেই ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।

ক্লাব ফুটবলে লিডস ইউনাইটেডের কিংবদন্তি জ্যাক চার্লটন। ইংলিশ ক্লাবটির জয়ে ১৯৬৯ সালে লিগ শিরোপা ও ১৯৭২ সালে এফএ কাপ শিরোপা জেতেন এই ডিফেন্ডার।

কোচ হিসেবেও সফল ছিলেন জ্যাক চার্লটন। দীর্ঘদিন আয়ারল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। তার হাত ধরে দ্‌ুইবার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ফাইনাল খেলে আইরিশরা।

আইরিশ ফুটবল দলকে একের পর এক সাফল্যের পথ দেখানোয় সম্মান হিসেবে ১৯৯৬ সালে জ্যাক চার্লটনকে সম্মানসূচক নাগরিকত্ব দেয় আয়ারল্যান্ড সরকার।

শুক্রবার বিবৃতিতে চার্লটন পরিবার থেকে জানানো হয়, “১০ জুলাই, শুক্রবার খুব শান্তভাবে মৃত্যুবরণ করেছেন জ্যাক। মৃত্যুকালে তিনি পরিবারের সঙ্গে নর্থাম্বারল্যান্ডের বাড়িতে ছিলেন।”

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে লিডস ইউনাইটেড, “কিংবদন্তি জ্যাক চার্লটনের মৃত্যুতে লিডস ইউনাইটেড শোকে ভারাক্রান্ত।”

“খেলোয়াড় হিসেবে ২৩ বছরে চার্লটন লিডসের হয়ে ৭৭৩টি ম্যাচ খেলেছিলেন। ওয়ে ওঠেন ছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার।”

শোক জানিয়ে বিবৃতি দিয়েছে, জ্যাকের ছোট ভাই ববি চার্লটনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও, “স্যার ববি চার্লটনের ভাই জ্যাক চার্লটনের ভাই ও ইংল্যান্ডের ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যের চলে যাওয়ায় আমরা খুবই শোকাহত।”

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩৫টি ম্যাচ খেলা ক্লাব পর্যায়ে কোচিং করিয়েছেন। তার হাত ধরে ভিন্ন উচ্চতায় চলে যায় আয়ারল্যান্ড জাতীয় দল। তার অধীনে ১৯৮৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে হারায় আয়ারল্যান্ড। ১৯৯০ ও ১৯৯৪ টানা দুটি বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলে তার দল। জ্যাক চার্লটনের মৃত্যুতে কিংবদন্তি গ্যারি লিনেকারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ