1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

করোনা উপেক্ষা করে সিঙ্গাপুরে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪০ Time View

করোনাভাইরাসের মহামারির বিরুপ প্রভাবে সিঙ্গাপুরের অর্থনীতি মন্দার দিকে ঝুঁকছে এবং কর্মনিরাপত্তা পড়েছে ঝুঁকির মুখে। চাকরি নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে দেশবাসীর। এই পরিস্থিতি সামাল দেওয়ার চ্যালেঞ্জ নিতে শুরু হয়েছে জাতীয় নির্বাচন।
শুক্রবার করোনা উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের ভোট দিতে দেখা গেছে বলে জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।
ভোটারদের প্রত্যেকের মুখে ছিল মাস্ক আর হাতে গ্লাভস। তাদের একজন ৪২ বছর বয়সী মালিনি নাথান, পেশায় কমিউনিকেশন্স এক্সিকিউটিভ। করোনার মধ্যেও ভোট দেওয়ার পক্ষে তিনি, ‘আমি মনে করি মহামারির মধ্যেও ভোট দেওয়া যায়। কারণ এই মুহূর্তে পরিস্থিতি গুরুতর নয় এবং সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে।’
ভাইরাসের চেয়েও মহামারির প্রভাবে সৃষ্ট হওয়া অন্য সংকট নিয়ে চিন্তিত এই কর্মকর্তা, ‘আমি যে বিষয় নিয়ে উদ্বিগ্ন, তা হলো স্বাস্থ্যসেবা, চাকরি নিরাপত্তা ও অবসর।’ নাগরিকদের প্রত্যেককে বিকল্প উপায়ে ভোটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। একটি পোলিং স্টেশনে কোনও ভোটারকে পাঁচ মিনিটের বেশি থাকতে দেওয়া হয়নি। সেখানে তারা নিজেরাই আইডি কার্ড স্ক্যান করেছেন, তাদের হাত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করেছেন এবং ব্যালট পেপার ধরার আগে ডিসপোজেবল গ্লাভস পরেছেন।
কোভিড-১৯ রোগী ও যারা কোয়ারেন্টাইনে আছেন তারা ভোট দিতে পোলিং স্টেশনে আসেননি। কিন্তু একটি ভ্রাম্যমাণ পোলিং টিম বিদেশ ফেরত ও হোটেলে আইসোলেশনে থাকা সিঙ্গাপুরিয়ানদের রুমে রুমে গেছেন ব্যালট বক্স নিয়ে।

ভোট দেওয়া শেষ হলে স্থানীয় সময় রাত ৮টায় ব্যালট পেপার গণনা করা হবে জানা গেছে। শনিবার প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।
১৯৬৫ সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে ক্ষমতায় থাকা সরকারি দল পিপল’র অ্যাকশন পার্টির (পিএপি) প্রত্যাশা নির্বাচনে আবারও বিজয়ী হবেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
মহামারি শুরুর পর সিঙ্গাপুরে সাড়ে ৪৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন ২৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ