1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

দুবাই থেকে দেশে ফিরলেন আরও ১৫৩ জন বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪২ Time View

কোভিড-১৯ এর কারণে দুবাইতে আটকে পড়া আরও ১৫৩ জন বাংলাদেশি নাগরিক বুধবার দেশে ফিরেছেন। ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে ভোর ৪টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

দুবাইতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, দুবাই থেকে ফেরত আসা সকল যাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় দুবাই থেকে বুধবার তৃতীয় ধাপে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছে।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স করোনাকালে চেন্নাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ