1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

কাল পাস হবে ভার্চুয়াল আদালত বিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৯ Time View

টানা এক সপ্তাহ বিরতির পর আগামীকাল বুধবার বসবে জাতীয় সংসদের মূলতবি অধিবেশন। করোনায় স্বাস্থ্যবিধি মেনে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। অধিবেশনে বহুল আলোচিত ভার্চুয়াল আদালত বিলটি পাসের কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, গত ২৩ জুন ভার্চুয়াল আদালত সংক্রান্ত ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়। দেশের আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ২৮ জুন বিলটি চূড়ান্ত করা হয়। পরদিন ২৯ জুন সংসদে প্রতিবেদন জমা দেওয়া হয়। বিলটি পাসের মাধ্যমে প্রয়োজনের তাগিদে প্রয়োজনের তাগিদে সীমিত পরিসরে ভার্চুয়াল আদালত চালু রাখা যাবে।

সংশ্লিষ্টরা জানান, অধিবেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ৬৫ বছরের সর্বোচ্চ বয়সসীমা দুই বছর বাড়িয়ে ‘বাংলাদেশ ব্যাংক (অ্যামেনমেন্ট) অ্যাক্ট-২০২০’ বিল উত্থাপিত হবে। এছাড়া ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিল-২০২০’ নামে আরো একটি বিল উত্থাপনের কর্মসূচী রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্নোত্তর এবং জরুরী জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত ১০ জুন শুরু হওয়া চলতি অধিবেশনে ৩০ জুন ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পাস হয়েছে। এ পর্যন্ত মাত্র ৭ কার্যদিবস অধিবেশন চলছে। কভিড-১৯ ভয়াবহতা বেড়ে যাওয়ায় বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করা হয়। সংসদ অধিবেশনে যোগ দিয়ে যাতে কেউ করোনা আক্রান্ত না হন, সেজন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অধিবেশনে যোগ দিবেন, এমন সংসদ সদস্যদের করোনা ভাইরাসের নমুনা টেস্ট করানো হয়েছে। এরআগে কর্মকর্তা-কর্মচারীদের নমুনা টেস্ট করানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ