1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

করোনার মধ্যে বিশ্বকাপ হবে দুঃস্বপ্নের মতো : মাইক হাসি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫২ Time View

করোনাভাইরাসে দিশেহারা বিশ্বের দুইশর বেশি দেশ। দিন-দিন সংক্রমণের হার বাড়ছেই। কবে এই সংক্রমণ শেষ হবে, তা কোনো সমাধান এখনও বের করতে পারেনি কেউই। তবে এরমধ্যেই চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে ক্রিকেট। ক্রিকেট মাঠে ফিরলেও, আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে দুঃস্বপ্ন বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান মাইক হাসি।

ভারতের একটি ওয়েবসাইট হটস্পটের সাথে অনলাইন সাক্ষকারে হাসি বলেন, ‘অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমি সত্যিই চিন্তিত। এই পরিস্থিতিতে কিভাবে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব, আমার বোধগম্য নয়। এই পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে চিন্তা করাও দুঃস্বপ্ন।’

করোনা পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব, তবে বিশ্বকাপের মতো বড় আসর সম্ভব নয় বলে জানালেন হাসি, ‘বর্তমান সময়ে দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব। কারণ দ্বিপাক্ষিক সিরিজে একটি দলকে আমন্ত্রণ করা যায় এবং সিরিজও খেলা যায়। সিরিজ খেলতে এসে একটি দলকে ১৪ দিনের আইসোলেশনে রেখে, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে সিরিজ আয়োজন করা যায়। কিন্তু বিশ্বকাপের মত আসরে ১০-১২টি দলকে এনে, এতগুলো খেলোয়াড়কে কিভাবে ১৪ দিনের আইসোলেশনে রাখা যাবে? এর সঠিক উত্তর আমার জানা নেই।’

এছাড়াও বিশ্বকাপে ম্যাচ অনেকগুলো। বিভিন্ন ভেন্যুতে, অনেকগুলো ম্যাচ খেলতে হবে দলগুলোকে। এভাবে বিশ্বকাপ আয়োজনের কোন সুযোগই দেখছেন না হাসি, ‘বিশ্বকাপে ম্যাচ অনেকগুলো। এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে খেলতে যাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়।’
এত সমস্যার কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করাই সবচেয়ে ভালো বলে জানান হাসি, ‘আমি মনে করি, সবদিক দিয়ে সমস্যা ঘিরে আছে। তাই বিশ্বকাপের মত এত বড় আসর এবার স্থগিতই করা উচিত। এই বিশ্বকাপ নিয়ে সকলেরই স্বপ্ন থাকে। তাই এবারের বিশ্বকাপটি ২০২১ বা ২০২২ সালে আয়োজন করা যেতে পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ