1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

অনুমোদন পেল মিনিস্টার সার্জিক্যাল মাস্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৪ Time View

দেশে উচ্চমানের ‘মেল্ট ব্লন’ সমৃদ্ধ ‘ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক’ নিয়ে এসেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। যা প্রায় ৯৯ শতাংশ ভাইরাস প্রতিরোধক। সম্প্রতি বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডকে সার্জিক্যাল মাস্ক উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতি দিয়েছে।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জানায়, মিনিস্টার সার্জিক্যাল মাস্ক মেল্ট ব্লন সমৃদ্ধ ৩ স্তরের প্রটেক্টিভ যা প্রায় ৯৯% ব্যাকটেরিয়ারোধক ক্ষমতাসম্পন্ন। এটি করোনা ভাইরাসসহ অন্যান্য রোগ-জীবাণু থেকে সুরক্ষা নিশ্চিত করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশেষজ্ঞরা মনে করছেন, মাস্ক ব্যবহারের ফলে বায়ুদূষণ, হাঁচি বা কাশি থেকে এবং হাত থেকে মুখে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। তবে বর্তমানে ভালোমানের মাস্কের চাহিদার তুলনায় সরবরাহ একেবারেই কম। এজন্যই মিনিস্টার দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের কথা ভেবে এই সার্জিক্যাল মাস্ক উৎপাদন করেছে, যা বাজারে প্রাপ্ত অন্যান্য মাস্কের তুলনায় অনেক মানসম্মত এবং সাশ্রয়ী মূল্যে মিনিস্টারের যেকোনো বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, মিনিস্টার সার্জিক্যাল মাস্ক হাই কোয়ালিটি এবং মেল্ট ব্লন সমৃদ্ধ ট্রিপল লেয়ার। তিনি তাদেরকে সুলভ মূল্যে এই সার্জিক্যাল মাস্ক বাজারে দেয়ার জন্য আহবান জানাচ্ছেন।

তার আহ্বানে সাড়া দিয়ে মিনিস্টার হাই-টেক পার্ক লি. এর চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ডিরেক্টর জনাব এম এ রাজ্জাক খান (রাজ) বাজারে সুলভ মূল্যে মাত্র ১০ টাকায় এই মাস্ক সরবরাহ করার কথা ঘোষণা করে বলেন, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয় বরং মানব সেবার জন্য এবং মানুষের জন্য মিনিস্টার পণ্য এই স্লোগানকে সামনে রেখে আমরা মানুষের জন্যে সুলভ মুল্যে এই মাস্ক পৌঁছে দেয়ার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ