1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

অনুশীলনের অনুমতি পেলেন ডি কক-ডু প্লেসিসরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৫৮ Time View

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এখনো মাঠে গড়াতে পারেনি ব্যাট-বলের লড়াই। আগামী মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেট শুরুর কথা। পাশাপাশি অনেক দেশও স্বাস্থ্যবিধি মেনে খেলোয়াড়দের ফিটনেসের উন্নতির জন্য অনুশীলন শুরু করেছে। এবার সেই তালিকায় নাম উঠল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার। সরকারের কাছ থেকে তারা অনুশলীনের অনুমতি পেয়েছে। অনুশীলনের জন্য ৪৪ জন খেলোয়াড়কে নির্বাচন করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

চলতি মাসের মাঝামাঝি সময়ে তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দেশটির সরকার সেই অনুমতি দেয়নি। কারণ করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। অবশেষে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুশীলন শুরুর অনুমতি পেল ডি কক-ডু প্লেসিসরা। আগামী বৃহস্পতিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) খেলোয়াড়দের সাথে আলোচনায় বসবে।

এক সংবাদ বিজ্ঞেপ্তিতে সিএসএ জানিয়েছে, ‘হাই পারফরম্যান্স ট্রেনিং স্কোয়াড আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরুর অনুমতি পেয়েছে। সোমবারই ক্রীড়া, স্বাস্থ্য এবং আর্টস অ্যান্ড কালচার মন্ত্রণালয় থেকে অনুশীলনের অনুমতি এসেছে।’ গত মার্চে ভারত সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সিরিজ চলাকালীন ভারতে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় মাঝপথেই সেই সিরিজ পণ্ড হয়ে যায়। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছে প্রায় আড়াই হাজার মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ