1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

দুবাই থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৮ Time View

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি।
আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান।
বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি জানান।
করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন। এ অবস্থায় বাংলাদেশ থেকে বিদেশি বা প্রবাসীদের ভাড়ায় বিশেষ ফ্লাইটে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। বিদেশ থেকেও বাংলাদেশিদের একইভাবে ফেরানো হচ্ছে।
গত তিন মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ