1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

করোনায় ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৩ মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪২ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন রয়েছেন।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে একজন, রাজশাহী বিভাগে চারজন, সিলেট বিভাগে চারজন এবং রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে মৃত্যু হয়েছে ৩০ জনের এবং বাড়িতে মৃত্যু হয়েছে চার জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ