1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিযুক্ত হলেন বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য মহোদয়ের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাসরীন আহমেদ উপ-উপাচার্য (শিক্ষা) এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালেকে উপ-উপাচার্যের শূন্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।

শর্তসমূহ হলো-
১. উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ ৪ বছর হবে।
২. উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবে।
৩. তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
৪. তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
৫. মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চার মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ