1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সানিয়ার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন শোয়েব

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৪০ Time View

ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উঁচু তারে বাঁধা। যদিও দুই দেশের এই সম্পর্কের চাপানো তোড় কোনো সমস্যা করেনি সানিয়া মির্জা-শোয়েব মালিকের বিয়েতে। ২০০৮ সালে সানিয়ার সঙ্গে শোয়েবের বিয়ে হয় হায়দরাবাদে। ভারতীয় টেনিস তারকার সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারের এই বিয়ে নিয়ে অবশ্য কম আলোচনা হয়নি।

এতদিন পরে সানিয়াকে বিয়ের প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন শোয়েব। তিনি জানান, সঙ্গী কোন জায়গার, দুই দেশের সঙ্গে সম্পর্ক কেমন- এই সব বিষয়গুলোর সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই। আপনি যখন কোনো মানুষকে বিয়ে করেন কিংবা ভালোবাসেন, তখন সেটাই সবচেয়ে বড় হয়ে যায়।

এ দিকে পাঁচ মাস দেখা হয়নি বউ-বাচ্চার সঙ্গে! তবে এরই মধ্যে বিশেষ অনুমতি পেয়ে গেছেন শোয়েব মালিক। পাকিস্তান সুপার লিগ (পিসিএল) খেলার জন্য শোয়েব মালিক ছিলেন পাকিস্তানে। কিন্তু ১৭ মার্চ থেকে পিসিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অপর দিকে সেই সময় সানিয়া মির্জা ছিলেন ভারতে।

লকডাউনের জেরে তিনিও আর পাকিস্তানে ফিরতে পারেননি। আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি থাকায় সানিয়া ও ছেলে ইজহানের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি শোয়েব মালিকের। পিসিবি থেকে মালিককে বিশেষ অনুমতি দেওয়ায় কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ