1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

আজ থেকে সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪২ Time View

করোনা পরিস্থিতি বিবেচনা করে যাত্রী নিরাপত্তায় চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস এবং নোয়াখালী-ঢাকা রুটের উপকূল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন চলাচল আজ রবিবার (২১ জুন) থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক ট্রাফিক ট্রান্সপোর্টেশন কালিকান্ত ঘোষ স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, করোনাকালীন চলাচলরত আন্তঃনগর উপকূল এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে ট্রেন দুটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া করোনা আতঙ্কে রেলের যাত্রী চলাচল আগের তুলনায় কমে এসেছে। এসব বিষয় বিবেচনা করেই দুটি ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
নোটিশে বলা হয়, ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ২০ তারিখ ঢাকা থেকে ওয়ার্ক করার পর আজ লাকসাম থেকে ঢাকা আসে। এর পর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঢাকা- চট্টগ্রাম রুটে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি শনিবার সর্বশেষ ওয়ার্ক করার পর, আজ থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শুরু হয় ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে চলাচল করছে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রাখতে রেলের অর্ধেক টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ