1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আমার বাড়িটাও দিয়ে দিতে পারি : সেফ হোম চালু করে বললেন মমতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৬৪ Time View

যারা করোনায় আক্রান্ত কিন্তু তেমন অসুস্থ নন, তাদের জন্য সেফ হোম সেন্টার চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে এখানে চিকিত্সকরা দিনে দুই বার করে আসবেন, রোগীদের হালহকিকত্ জানার জন্য। শুধু যারা প্রচন্ড অসুস্থ, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হবে, বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন যে সারা রাজ্য জুড়ে ১০৪টি সেফ হোম সেন্টার চালু হবে। কেসের সংখ্যা আরও বাড়লে সেফ হোম সেন্টার আরও খোলা হবে, সে কথা বলেন তিনি। এখানে বাড়ির খাওয়া মিলবে। দুই বেলা ডাক্তাররা ভিজিট করবেন। প্রয়োজনে নিজের বাড়িটিও তিনি এই কাজে দিয়ে দিতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী।
বহু জায়গায় বেডের আকালের অভিযোগ আসছে। এই বিষয় স্বচ্ছতার জন্য এবার থেকে ঘণ্টায় ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে জানাতে হবে খালি বেডের সংখ্যা।
বেসরকারি নার্সং হোমগুলি যেরকম আকাশচুম্বী চার্জ নিচ্ছে, সেই নিয়ে বৃহস্পতিবার বৈঠক হবে বলে তিনি জানান।
পুলিশ, ডাক্তার, আশা কর্মী, মিউনিসিপাল কর্মী, আশা কর্মী যারা কোভিড যোদ্ধা তাদের অতিরিক্ত অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। ডিফিকাল্ট এরিয়ায় কাজ করলে রাজ্য সরকারি কর্মীরা যে ইনসেনটিভ পান, এবার থেকে কোভিড যোদ্ধারাও সেই টাকা পাবেন।
এবার থেকে ফাইনাল বর্ষের মেডিক্যাল ও নার্সিং পড়ুয়াদেরও কোভিড লড়াইতে কাজে লাগানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ