1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ঢাকায় উবারের পার্সেল ডেলিভারি সার্ভিস ‘উবার কানেক্ট’ চালু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪০ Time View

করোনাভাইরাসের প্রার্দুভাবে মধ্যে গ্রাহকদের সুবিধায় মঙ্গলবার থেকে পার্সেল ডেলিভারি সার্ভিস ‘উবার কানেক্ট’ চালু করছে উবার।

এই সার্ভিসের মাধ্যমে ঢাকাবাসীরা বাসায় নিরাপদে থেকে ঢাকার অভ্যন্তরে বসবাসরত তাদের প্রিয়জনের কাছে বিভিন্ন জিনিস পাঠাতে ও গ্রহণ করতে পারবেন। এছাড়াও এই সার্ভিসের মাধ্যমে ঢাকাবাসীরা ঢাকার অভ্যন্তরে অবস্থিত দোকানগুলো থেকে বিভিন্ন পণ্য অর্ডার করতে পারবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উবার কানেক্টে সব পার্সেল হবে দুই চাকার গাড়িতে বহনযোগ্য যা ওজনে ৫ কেজির বেশি হবে না এবং সিল করা থাকবে। কোনো ধরনের নিষিদ্ধ পণ্য যেমন- অ্যালকোহল, মাদকদ্রব্য ও বিপজ্জনক কিংবা অবৈধ জিনিস পাঠানো যাবে না। এই ডেলিভারি সার্ভিসটি শুধুমাত্র পার্সেল পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যাত্রী পরিবহনের জন্য নয়।

রাইডশেয়ারিংয়ের ট্রিপগুলোর মতোই গ্রাহকরা পার্সেল পিকআপ থেকে শুরু করে পণ্য রাস্তায় থাকার সময় এবং ডেলিভারি পাওয়া পর্যন্ত ট্রিপের অগ্রগতি পুরোটাই পর্যবেক্ষণ করতে পারবেন। গ্রাহকরা প্রাপকের সাথেও পার্সেলের ডেলিভারি স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।বাংলাদেশ ও পূর্ব ভারতের উবার প্রধান রাতুল ঘোষ বলেন, ‘এই সঙ্কটপূর্ণ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা আমাদের প্ল্যাটফর্মটিকে যেভাবে প্রয়োজনের সাথে সাথে হালনাগাদ করেছি তারই এক উৎকৃষ্ট উদাহরণ উবার কানেক্ট। এটি আমাদের চালকদের নতুন উপার্জনের সুযোগ করে দেয়ার চলমান প্রয়াসেরও একটি অংশ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ