1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র বিমানবন্দরের নিরাপত্তায় আসছে একক কমান্ড আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির

বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ বাড়লো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৫০ Time View

নতুন অর্থবছরের (২০২০-২১) প্রস্তাবিত বাজেটে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের জন্য ২২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় এ বছর বরাদ্দ বাড়ানো হয়েছে ২৩ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গত অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে সুপ্রিম কোর্টের জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে ২৩ কোটি টাকা। এ বছর বরাদ্দ দেয়া হয়েছে ২২২ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ ছিল ১৯৯ কোটি টাকা।
এছাড়া ২০২০-২১ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য এক হাজার ৭৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে।
মহামারি করোনা ভাইরাসের বাস্তবতায় দাঁড়িয়ে অর্থনীতির ক্ষত সারানোর পাশাপাশি মানুষের জীবন-জীবিকা রক্ষার চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা আকারে গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ শতাংশ বেশি। চলতি (২০১৯-২০) অর্থবছরের বাজেটের আকার ছিল পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ