1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

দুর্দিনে শ্রমিক ছাঁটাই না করার আহ্বান ওবায়দুল কাদেরের

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৪০ Time View

করোনা সংকটের এই দুর্দিনে শ্রমিকদের ছাঁটাই না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছে। দেশের এই সংকটকালে ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মড়ার উপর খাঁড়ার ঘার মতো অবস্থা হবে।
আজ সোমবার (৮ জুন) সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, শুধু ব্যবসা নয়, অসহায় মানুষগুলোর প্রতি সহমর্মী হয়ে ছাঁটাই না করার জন্যও মালিকদের প্রতি অনুরোধ জানাই।
গণপরিবহনে দূরপাল্লায় অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বাড়ানোর কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মালিক-শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও যাত্রীদের থেকে বাড়তি ভাড়া না নিতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। এ সংকট মোকাবিলা করে আমরা চিরচেনা সজীবতায় ফিরে আসবো এবং সংকটের মেঘ অচিরেই কেটে যাবে সবার সম্মিলিত প্রচেষ্টায়।
মন্ত্রী সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, করোনা এবং অন্য রোগীর সেবায় মানবিক হোন। ইতোমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে মানবিক আচরণ ও সহানুভূতিশীল হতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ