1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ঢাকায় আনা হয়েছে কামরানকে : সিএমএইচে ভর্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৮ Time View

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হচ্ছে। রোববার বিকেলে তার চিকিৎসক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।

এরপর তিনি সিলেট নগরীর ছড়ারপারের নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। তবে এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শনিবার দুপুরে শহরের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র দেশ রূপান্তরকে বলেন, বদরুদ্দিন আহমদ কামরানকে শনিবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডায়াবেটিসের সমস্যা আছে। এ ছাড়া আরো কিছু জটিলতা আছে। তার রক্তচাপ স্বাভাবিক হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য তাকে রোববার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।

বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানও দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। তবে বর্তমানে তিনি সুস্থতার পথে।

বদর উদ্দিন আহমদ কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে সিলেট সিটি মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন বদর উদ্দিন আহমদ কামরান। করোনার সংকটের মধ্যে তিনি ব্যাপক ত্রাণ কার্যক্রমে অংশ নেন বলে দলীয় ও পারিবারিক সূত্র জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ