1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ছাড়লেন ১১০ আফগান শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৪১ Time View

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিও) এ আফগানিস্তান থেকে পড়তে আসা ১১০ আফগান শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন। আজ শনিবার সকালে আফগান দূতাবাসের তত্ত্বাবধানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কাম এয়ারের একটি বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরে যায় তারা।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড জানান, করোনা সংক্রমণের কারণে ঝুঁকি এড়াতে আমাদের ১১০ আফগান শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তাদের ফিরিয়ে আনা হবে। এ সংক্রান্ত সব ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আফগান সরকার বহন করছে।

২০০৮ সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চট্টগ্রামে যাত্রা শুরু করে। এ অঞ্চলে এটিই প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান যা আন্তর্জাতিক পর্যায়ে নারীদের শিক্ষা, নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে অবদান রাখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ