1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

মৃত্যু ৩০, শনাক্ত ২৮২৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৭ Time View

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এনিয়ে মোট মারা গেলেন ৮১১ জন। এছাড়া একই সময়ে আরও ২৮২৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬০,৩৯১ জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪,৬৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪,০৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১২,৬৯৪টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,৪২৩ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৫৭,৫৬৩ জন। আর গতকাল আরও ৩৫ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৭৮১ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ৫৭১ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১২,১৬১ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ