1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন এআই যেন বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক থাকতে হবে: রাষ্ট্রপতি শাহ আমানত বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থায় আন্তর্জাতিক অডিট দলের সন্তোষ প্রকাশ ব্রাজিলে এক ম্যাচে ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড সারাদেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা পোশাক কারখানার নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলগুলোতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক সই

সিএমএইচে ভর্তি প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪৯ Time View

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। দু’দিন আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন।

মোহাম্মদ সাইফুর রহমান এক বিবৃতিতে বলেন, পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমএইচে ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণে রাখা হয়। গত দু’দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

বিবৃতিতে আরো বলা হয়, গত দু’দিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত একশ ফাইলে স্বাক্ষর করেছেন। সুতরাং প্রধান বিচারপতির স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, নিয়মিত শারীরিক চেকআপের জন্য গত মে মাসে প্রধান বিচারপতির ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে তিনি ব্যাংকক যেতে পারেননি। এ অবস্থায় তার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ