1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ফায়ার সার্ভিসের ১১৭ সদস্য করোনায় আক্রান্ত, এ পর্যন্ত সুস্থ ১৬

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪১ Time View

দিনে দিনে ফায়ার সার্ভিস ও সভিল ডিফেন্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। বাকিরা মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বলে সংশ্লষ্ট সূত্র জানিয়েছে।

তবে আক্রান্তদের মধ্যে ১৬ জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। বাকি ১০০ জনকে কোয়ারেনটিনে রাখা হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার দুপুরে ফায়ার সার্ভিস অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, অগ্নিদুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে পথমে কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাদের থেকে অন্যরা সংক্রমিত হয়েছেন বলে মনে করছেন তারা।

এখন পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে ১৮ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ১৭ জন অধিদপ্তরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১১ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৭ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ৭ জন ডি.ই.পি.জেট ফায়ার স্টেশনের (সাভার), ৮ জন সাভার ফায়ার স্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, ৪ জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের, ১ জন ডেমরা ফায়ার স্টেশনের, ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশনের, ২ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন পলাশী ফায়ার স্টেশনের, ১ জন বড়লেখা ফায়ার স্টেশনের (সিলেট), ১ জন সালতা ফায়ার স্টেশনের (ফরিদপুর), ১ জন সৈয়দপুর ফায়ার স্টেশনের (নীলফামারী) এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।

আক্রান্তদের মধ্যে ১০০ শয্যাবিশিষ্ট সৈয়দপুর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন, ৬ জনকে হোম কোয়ারেনটিনে রাখা হয়েছে এবং বাকিদের বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটিনে রাখা হয়েছ।

ফায়ার সূত্র আরো জানায়, এখন পর্যন্ত করোনা আক্রান্তদের সবাই ভালো আছেন। তাদের মধ্যে ১৬ জনের পরপর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। এদিকে সদরঘাট ফায়ার স্টেশনের ৯ জনের মধ্যে ৯ জনই সুস্থ এবং অন্য সুস্থরা হলেন ২ জন অধিদপ্তরের, ২ জন সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১ জন কন্টোল রুমের ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ২ জন। আক্রান্ত অন্যদের উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ