1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

এমপি মিতার চিকিৎসক স্বামী করোনা আক্রান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২০
  • ৪৬ Time View

জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য ও যুব মহিলা লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতার স্বামী ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি (রুবেল) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রেসপেরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক।

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর সান্নিধ্যে থাকাবস্থায় তিনি করোনাভাইরাস আক্রান্ত হন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী সরকারদলীয় এমপি আদিবা আনজুম মিতা।

এমপি মিতা আরো জানান, গত ২৩ মে তাঁর স্বামীর শরীর থেকে শ্যাম্পুল সংগ্রহ করা হয়। ২৭ মে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানানো হয়, ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাস টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। ওই দিন থেকেই তিনি বাসায় আলাদা থাকা শুরু করেন। ইতোমধ্যে ডা. রুবেলকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক স্বামী আক্রান্ত হওয়ার পর এমপি আদিবা আনজুম মিতার পরিবারে আতংক ছড়িয়ে পড়ে। পরে মিতাসহ পরিবারের সদস্যরা (মেয়ে ও কাজের মহিলা) করোনাভাইরাস টেস্ট করেছেন। অবশ্য তাঁদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ