1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

লা লিগার জন্য মুখিয়ে আছেন মার্সেলো

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৫৭ Time View

করোনা সংকট কাটিয়ে স্প্যানিশ লা লিগায় খেলার জন্য মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে ইতালির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরসহ সব ধরনের খেলাধুলা। তবে সব সংকট কাটিয়ে আগামী ১১ জুন সেভিয়া বনাম রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ দিয়ে লা লিগা আবারো মাঠে গড়াচ্ছে।

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে মার্সেলো বলেছেন, ‘এত দীর্ঘ সময় মাঠের অনুশীলন ছাড়া থাকাটা আমাদের ক্যারিয়ারে কখনই হয়নি। সে কারণেই ফুটবল যখন থেকে বন্ধ হয়েছে খেলার আগ্রহ তখন থেকেই শুরু হয়ে গেছে। এখন আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না। সাধারণত এই ধরনের পরিস্থিতি একজন ফুটবলারের জন্য মোটেই স্বাভাবিক নয়। আমাদের অবশ্যই এর থেকে ইতিবাচক দিকটি বেছে নিতে হবে। এই ধরনের নিয়মের সাথে এখন আমরা মানিয়ে নিয়েছি। আমরা সবাই সুস্থ আছি। ছন্দ ফিরে পেতে অনুশীলনও বেশ ভালো হচ্ছে। এতদিন ফুটবলের স্পর্শ ছাড়া থাকলে কিছুটা অসুবিধা হবারই কথা। এখন আমরা সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’

ইতোমধ্যেই গত শুক্রবার স্প্যানিশ হাই কোর্ট অব স্পোর্টস ঘোষণা দিয়েছে, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগার মৌসুম শুরু করার পরিকল্পনার সাথে তারা একমত পোষণ করেছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী ১১ জুন থেকে মৌসুম পুনরায় শুরু করার কথা রয়েছে, শেষ হবে ১৮-১৯ জুলাই। করোনার কারণে বন্ধ হওয়ার আগ পর্যন্ত বার্সেলোনার থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এবারের মৌসুমে রিয়ালের হয়ে মার্সেলো ১৮টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে ১০টি ছিল লা লিগায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ