1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

এবার জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী-ছেলে করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪১ Time View

কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এবার আক্রান্ত হলেন তার স্ত্রী ও ছেলে। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রীও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আজ রবিবার রাতে ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক সন্ধ্যা ৭টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেন। শারীরিক দুর্বলতা ও হালকা জ্বর আছে তার। তাদের ছেলে বারিশ চৌধুরীও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী গণস্বাস্থ্য হাসপাতাল থেকে চেকআপ করে বাসায় গেছেন। তার ছেলেও বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে, ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে কাশি ও কিছুটা শ্বাসকষ্ট নিয়ে তিনি সেখানে চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ