1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ৫৯০, মৃত্যু ২৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৪০ Time View

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৯০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৯,০১৫ জন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ৫৮২ জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১,৩০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরও ২,৫২৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪২,৮৪৪ জন।

গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০০ জন এবং মারা গেছেন ১৫ জন। এর আগের দিন বুধবার সুস্থ হয়েছেন ২৪৬ জন এবং মারা গেছেন ২২ জন আর মঙ্গলবার সুস্থ হয়েছেন ২৪৫ জন ও মারা গেছেন ২১ জন। এছাড়া গত সোমবার সুস্থ হয়েছেন ৪৩৩ জন ও মারা গেছেন ২১ জন; গত রবিবার সুস্থ হয়েছেন ৪১৫ জন ও মারা গেছেন ২৮ জন; গত শনিবার ২৯৬ জন ও মারা গেছেন ২০ জন; গত শুক্রবার সুস্থ হয়েছেন ৫৮৮ জন ও মারা গেছেন ২৪ জন; আর বৃহস্পতিবার সুস্থ হয়েছেন ৩৯৫ জন ও মারা গেছেন ২২ জন।

আপনার সুরক্ষা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ