1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৪১ Time View

বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আড়াইটার দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন সশস্ত্র ডাকাতকে আটক করা হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে এ সময় ২টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এ ছাড়া ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা এ সময় জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো মো. আলী (২৮), মো. মিজান (১৮), মো. খোকন (১৮), মো. বেলাল (২০), মো. তারেক (১৮), জাবেদ হোসেন (৩২), হাসিব হোসেন (২১), মো. শাহেদ (২০)।

আটককৃত ডাকাত সবাই আনোয়ারা থানার খুর্দ্দ গহিরা গ্রামের বাসিন্দা। আটককৃত ডাকাত, অস্ত্র ও গোলাবারুদ পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ