1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

করোনায় ২৪ ঘণ্টায় মৃতদের আটজনই চট্টগ্রাম বিভাগের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৯ Time View

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে, যাদের আট জনই চট্টগ্রাম বিভাগের। এ সংখ্যা ঢাকা বিভাগের মৃত্যুর দ্বিগুণ। তাদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৫২ জনের।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের আটজন, রংপুর বিভাগের দুজন, ময়মনসিংহ বিভাগের দুজন, রাজশাহী বিভাগের দুজন, সিলেট বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন রয়েছেন।

তবে চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যুর কথা জানালেও কোথায় কোথায় তাদের মৃত্যু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাননি ডা. নাসিমা।

তিনি জানান, মৃতদের মধ্যে ১৫ জন হাসপাতালে ও চারজন বাড়িতে মারা গেছেন। এছাড়া একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ