1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

করোনাযুদ্ধে জীবন দিলেন আরো দুই পুলিশ সদস্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৪৫ Time View

পুলিশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই সদস্যর মৃত্যু হয়েছে। তারা হলেন নায়েক আল মামুনুর রশিদ ও কনস্টবল মো. মোখলেছুর রহমান।

করোনাভাইরাস প্রতিরোধে জীবন উৎসর্গ করা আল মামুনুর রশীদ ডিএমপির পরিবহণ বিভাগে কর্মরত ছিলেন। আর কনস্টবল মো. মোখলেছুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন। এ নিয়ে চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ১১ জন সদস্য শাহাদাতবরণ করলেন।

নায়েক আল মামুনুর রশিদের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি থানার সেবাগ্রামে। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অপরজন মো. মোখলেছুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দেশের জন্য জীবন উৎসর্গকারী কনস্টেবল মো. মোখলেছুর রহমানের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অপরদিকে আল মামুনুর রশিদের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী নিজ গ্রামে দাফন করা হবে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন, এভাবে একের পর এক দেশপ্রেমিক পুলিশ সদস্যের মৃত্যুর সংবাদ দিতে গিয়ে আমরা দুঃখিত ও মর্মাহত। চলমান করোনাযুদ্ধে জাতি আরো দুইজন দেশপ্রেমিক পুলিশ সদস্যকে হারালো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ